হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুমারী মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি নেওয়া উচিত এবং বিবাহিতা মহিলার সাথে পরামর্শ করা উচিত।” কেউ বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! (কুমারী মেয়েরা তো লাজুক হয়ে থাকে,) তাহলে তার কাছ থেকে অনুমতি কিভাবে নিবো?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তার নীরবতাই তার সম্মতির লক্ষণ।”