হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একবার আত্মার জগতে হযরত আদম আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত মুসা আলাইহি ওয়া সাল্লামের মধ্যে বিতর্ক হয়েছিলো। হযরত মূসা আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হে আদম আলাইহি ওয়া সাল্লাম! তুমি আমাদের পিতা, তুমি আমাদের লজ্জা দিয়েছো এবং জান্নাত থেকে বের করে দিয়েছো? আদম আলাইহি ওয়া সাল্লাম বললেন, “”হে মূসা, আল্লাহ তোমাকে তাঁর সাথে কথা বলার জন্যে মনোনীত করেছেন এবং নিজের হাতে তাওরাত লিখে তোমাকে দিয়েছেন। তুমি কি আমাকে এমন কিছুর জন্যে দোষারোপ করছো, যা আল্লাহ আমার জন্মের চল্লিশ বছর আগে আমার সম্পর্কে নির্ধারণ করে রেখেছিলেন?” এইভাবে, হজরত আদম আলাইহি ওয়া সাল্লাম, হজরত মুসা আলাইহি ওয়া সাল্লামের উপর বিজয়ী হন।