হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
যখন এই আয়াত নাযিল হয়
لَّيۡسَ بِأَمَانِيِّكُمۡ وَلَآ أَمَانِيِّ أَهۡلِ ٱلۡكِتَٰبِۗ مَن يَعۡمَلۡ سُوٓءٗا يُجۡزَ بِهِۦ وَلَا يَجِدۡ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا١٢٣তোমাদের চাওয়া অনুসারে প্রতিফল দেওয়া হবে না আর গ্রন্থপ্রাপ্তদের চাওয়া অনুসারেও প্রতিফল দেওয়া হবে না। যে কেউ মন্দ কাজ করে, ঐ মন্দ দিয়েই তাকে প্রতিফল দেওয়া হবে। আর তার নিজের জন্যে সে আল্লাহকে ছাড়া অন্য কোনো বন্ধু ও কোনো সাহায্যকারী পাবে না। (৪. আন নিসা : ১২৩)
তখন কতিপয় মুসলিম ভয়ানক দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েন। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং সঠিক পন্থা গ্রহণ করো। কারণ একজন মুসলিম তার প্রত্যেকটি বিপদের পরিবর্তে এমনকি সে আছাড় খেলে কিংবা তার শরীরে কোনো কাঁটা বিদ্ধ হলেও তাতে তার (গুনাহের) কাফফারাহ হয়ে যায়।”