হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অতিরিক্ত ঘাস রোধ করার জন্যে, কাউকে অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত রাখা উচিত নয়।” হাদিসের বর্ণনাকারী সুফিয়ান এর অর্থ ব্যাখ্যা করে বলেন যে, যদি তোমার কূপের কাছে ঘাস থাকে এবং তুমি লোকেদেরকে প্রয়োজনের চেয়ে বেশি পানি তুলতে বাধা দাও, তাহলে তারা আর সেখানে তাদের পশু চরাতে আসবে না।