Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬৯৮৯

Edit
حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ رَجُلٌ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هَلَكْتُ قَالَ وَمَا أَهْلَكَكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ فَقَالَ أَتَجِدُ رَقَبَةً قَالَ لَا قَالَ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا قَالَ تَسْتَطِيعُ تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا قَالَ اجْلِسْ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرْقٍ فِيهِ تَمْرٌ وَالْعَرْقُ الْمِكْتَلُ الضَّخْمُ قَالَ تَصَدَّقْ بِهَذَا قَالَ عَلَى أَفْقَرَ مِنَّا مَا بَيْنَ لَابَتَيْهَا أَفْقَرُ مِنَّا قَالَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ أَطْعِمْهُ أَهْلَكَ وَقَالَ مَرَّةً فَتَبَسَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ وَقَالَ أَطْعِمْهُ عِيَالَكَ

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি ধ্বংস হয়ে গেছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমার কি হয়েছে?” সে বললো, “আমি সায়িম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আযাদ করার মতো, কোনো ক্রীতদাস তুমি মুক্ত করতে পারবে কি?” সে বললো, “না।” তিনি বললেন, “তুমি কি একাধারে দুই মাস সওম পালন করতে পারবে?” সে বললো, “না।” এরপর তিনি বললেন, “ষাটজন মিসকীন খাওয়াতে পারবে কি?” সে বললো, “না।” রাবী বলেন, তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেমে গেলেন, আমরাও এ অবস্থায় ছিলাম। এ সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি ঝুড়ি পেশ করা হলো, যাতে খেজুর ছিলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “প্রশ্নকারী কোথায়?” সে বললো, “আমি এখানে, হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বললেন, “এগুলো নিয়ে সদাকাহ করে দাও।” তখন লোকটি বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার চাইতেও বেশি অভাব গ্রস্থকে সদাকাহ করবো? আল্লাহর শপথ, মাদীনার উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চেয়ে অভাব গ্রস্থ কেউ নেই।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেসে উঠলেন এবং তাঁর দাঁত দেখা গেলো। অতঃপর তিনি বললেন, “এগুলো তোমার পরিবারকেই খাওয়াও।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৬৯৮৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৭৪৫৩) Edit

(২)

হাদিস নং ৬৯৮৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১০২৭০) Edit