হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের দ্বিতীয় রাকাত থেকে মাথা তুলতেন, তখন এই দোয়া করতেন, “হে আল্লাহ! ওয়ালিদ বিন ওয়ালিদ, সালামা বিন হিশাম, আইয়াশ বিন আবি রাবিয়াহ এবং মক্কার অন্যান্য দুর্বল লোকদের কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ! মুযার গোত্রের উপর দৃঢ় আধিপত্য বিস্তার করুন এবং তাদের উপর হযরত ইউসুফ আলাইহি ওয়া সাল্লামের সময়ের মতো দুর্ভিক্ষ চাপিয়ে দিন।”