হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরবানীর পরের দিন (১১ই যিলহজ্জ) মিনায় থাকাকালীন বলেছিলেন, “আগামীকাল, আমরা (ইনশাআল্লাহ) খাইফ বনি কিনানা উপত্যকায় তাঁবু স্থাপন করবো, যেখানে কুরাইশরা কুফরী করার শপথ করেছিলো।” এর অর্থ ছিলো মুহাসাব উপত্যকা। প্রকৃতপক্ষে, কুরাইশ এবং বনি কিনানা, বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে একে অপরের সাথে চুক্তি করেছিলো যে, তারা বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবের সাথে কোনো বিয়ের সম্পর্ক করবে না বা তাদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, যতক্ষণ না, তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাদের কাছে হস্তান্তর করে।