হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এমন কোনো নবী বা শাসক নেই, যার দুই ধরনের উপদেষ্টা নেই। একটি দল তাকে ভালো কাজ করার নির্দেশ দেয় ও মন্দ কাজ থেকে নিযেধ করে। আর অন্য দলটি (দুর্ভাগ্যের ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করতে) কোনো কসরত রাখে না। যে ব্যক্তি উভয়ের অনিষ্ট থেকে রক্ষা পাবে, সে নিরাপদ থাকবে এবং যে দল তাদের উপর জয়লাভ করবে, তাকে তাদের মধ্যে গণ্য করা হবে।”