হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাযের শেষ বৈঠকে তাশাহহুদ শেষ করবে, তখন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
“হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর একচোখা মিথ্যাবাদী দাজ্জালের ফিতনা থেকে প্রার্থনা করছি। আর আমি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে প্রার্থনা করছি। ”