হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সফর এমন একটি শাস্তি, যা তোমাদের কাউকে তার খাদ্য, পানীয় এবং ঘুম থেকে বিরত রাখে। সুতরাং তোমাদের কেউ যখন সফরে তার প্রয়োজন পূরণ করে, তখন তার উচিত যতো তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে ফিরে যাওয়া।”