হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ আমাদের পূর্ববর্তীদের উপর জুমার দিন (শুক্রবার) ফরজ করেছিলেন। কিন্তু তারা এ ব্যাপারে মতবিরোধ করেছিলো। ফলে আগামীকাল (শনিবার) হয়ে গেলো ইহুদিদের জন্যে এবং পরশু (রবিবার) হয়ে গেলো খ্রিস্টানদের জন্যে। কিন্তু আল্লাহ আমাদেরকে এতে পথ দেখিয়েছেন, তাই এখন মানুষ এই সঠিক দিনটির ব্যাপারে (শুক্রবার) আমাদের অনুসরণ করে।”