হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ তার আমল দ্বারা মুক্তি পাবে না।” সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনিও কি মুক্তি পাবেন না?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমিও না, তবে আমার রব আমাকে তাঁর ক্ষমা ও রহমত দ্বারা আবৃত করবেন।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাক্যটি দুই বা তিনবার পুনরাবৃত্তি করলেন।