হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন ইমাম বলেন, غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ তখন তোমরা آمِينَ আমীন বলো, কারণ যখন ইমাম বলে, তখন ফেরেশতারাও আমীন বলেন। সুতরাং যার আমীন ফেরেশতাদের আমীনের সাথে মিলে যায়, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।”