হজরত আইয়ুব আন-মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার লোকেরা নিজেদের মধ্যে তর্ক করেছিলো যে, জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে, নাকি নারীর সংখ্যা বেশি হবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেননি যে, “জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি হবে চৌদ্দ তারিখের রাতের চাঁদের মতো উজ্জ্বল মুখমন্ডল এবং পরবর্তী দলটি হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো উজ্জ্বল মুখমন্ডল। তাদের প্রত্যেকের দুটি করে স্ত্রী থাকবে, তাদের পায়ের মাংস তাদের শরীলের বাইরে থেকে দৃশ্যমান হবে এবং জান্নাতে কোনো ব্যক্তি একা থাকবে না।”