হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার উইয়া বিন হিসন. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাঁকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক ভাইকে চুম্বন করতে দেখে বললেন, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি ওদের চুমু খাচ্ছেন, অথচো আমার দশটা ছেলে আছে, কিন্তু আমি ওদের কাউকে চুমু খাই না?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “যে অন্যদের প্রতি দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না।”