Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬৭৬

Edit
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ مَنْصُورٍ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ نُعَيْمِ بْنِ دِجَاجَةَ أَنَّهُ قَالَ دَخَلَ أَبُو مَسْعُودٍ عُقْبَةُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ لَهُ عَلِيٌّ أَنْتَ الَّذِي تَقُولُ لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ سَنَةٍ وَعَلَى الْأَرْضِ عَيْنٌ تَطْرِفُ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَأْتِي عَلَى النَّاسِ مِائَةُ سَنَةٍ وَعَلَى الْأَرْضِ عَيْنٌ تَطْرِفُ مِمَّنْ هُوَ حَيٌّ الْيَوْمَ وَاللَّهِ إِنَّ رَجَاءَ هَذِهِ الْأُمَّةِ بَعْدَ مِائَةِ عَامٍ

আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ

একবার আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, আপনিই কি সেই ব্যক্তি, যে বলে, মানুষের ওপর একশো বছর এমন অবস্থায় অতিক্রম করবে না। যখন পৃথিবীতে কোন ব্যক্তি জীবিত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিকই যে, মানুষের ওপর একশো বছর এমন অবস্থায় অতিক্রম করবে না যখন পৃথিবীতে কেউ জীবিত থাকবে। তবে সেটা বলেছিলেন আজ যারা জীবিত তাদের সম্পর্কে। আল্লাহর কসম, এ জাতির আশা ভরসা একশো বছর পর।” (অর্থাৎ সাধারণতঃ এ উম্মাতের লোকেরা একশো বছরের কম আয়ুষ্কাল পাবে এবং প্রতি একশো বছর পর তাদের জীবনে শুভ পরিবর্তন আসবে।)


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৬৭৬ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৮০) Edit

(২)

হাদিস নং ৬৭৬ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১১২৬) Edit