Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬৭২

Edit
حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَقُولُ نَهَاكُمْ عَنْ تَخَتُّمِ الذَّهَبِ وَعَنْ لُبْسِ الْقَسِّيِّ وَالْمُعَصْفَرِ وَقِرَاءَةِ الْقُرْآنِ وَأَنَا رَاكِعٌ وَكَسَانِي حُلَّةً مِنْ سِيَرَاءَ فَخَرَجْتُ فِيهَا فَقَالَ يَا عَلِيُّ إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا قَالَ فَرَجَعْتُ بِهَا إِلَى فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَأَعْطَيْتُهَا نَاحِيَتَهَا فَأَخَذَتْ بِهَا لِتَطْوِيَهَا مَعِي فَشَقَّقْتُهَا بِثِنْتَيْنِ قَالَ فَقَالَتْ تَرِبَتْ يَدَاكَ يَا ابْنَ أَبِي طَالِبٍ مَاذَا صَنَعْتَ قَالَ فَقُلْتُ لَهَا نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِهَا فَالْبَسِي وَاكْسِي نِسَاءَكِ

আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বর্ণের আংটি, শক্ত ও মোটা কাপড়, হলুদ রং-এর কাপড় পরতে এবং রুকুতে কুরআন পড়তে নিষেধ করেছেন। আর আমাকে রেশম মিশ্রিত এক সেট পোশাক পরিয়ে দিলেন। পরে আমি সেই পোশাক পরে বের হলাম। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আলী, আমি ঐ পোশাকটি তোমাকে এ জন্য পরাইনি যে, তুমি স্থায়ীভাবে ওটা পরবে। তখন আমি ওটা নিয়ে ফাতিমার কাছে গেলাম। তাকে তার একটা অংশ দিলাম। ফাতিমা সেটি নিল যাতে, আমাকেসহ তা গায়ে জড়াতে পারে। তখন আমি তা ফেড়ে দু’টুকরো বানালাম। ফাতিমা বললো, এ কী করলে হে আবু তালিবের ছেলে? আমি বললাম- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা পরতে নিষেধ করেছেন। ওটা তুমি পর, আর তোমার মহিলাদেরকে পরাও।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৩টি


(১)

হাদিস নং ৬৭২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৮৮০) Edit

(২)

হাদিস নং ৬৭২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৯৯২) Edit

(৩)

হাদিস নং ৬৭২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১০৪৪) Edit