Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬৬১৪

Edit
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَخْبِرْنِي بِأَشَدِّ شَيْءٍ صَنَعَهُ الْمُشْرِكُونَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِفِنَاءِ الْكَعْبَةِ إِذْ أَقْبَلَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ فَأَخَذَ بِمَنْكِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوَى ثَوْبَهُ فِي عُنُقِهِ فَخَنَقَهُ بِهِ خَنْقًا شَدِيدًا فَأَقْبَلَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخَذَ بِمَنْكِبِهِ وَدَفَعَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ وَقَدْ جَاءَكُمْ بِالْبَيِّنَاتِ مِنْ رَبِّكُمْ

হজরত উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

তিনি একবার ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, “মুশরিকরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন গুরুতর ঘটনা ঘটিয়েছে তা আমাকে বলুন?” তিনি বললেন, “একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবার প্রাঙ্গণে নামাজ পড়ছিলেন, ঠিক তখনই এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাঁধ ধরে, গলায় কাপড় জড়িয়ে ধরে তাকে শ্বাসরোধ করতে শুরু করে। যখন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন, তিনি তৎক্ষণাৎ এসে উকবা বিন আবি মুআইতের কাঁধ ধরে টেনে টেনে নিয়ে গেলেন এবং বললেন, “তোমরা কি এমন একজনকে হত্যা করতে চাও, যার একমাত্র অপরাধ হলো সে বলে, ‘আমার প্রতিপালক আল্লাহ’, অথচো সে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৬৬১৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৭৩৯) Edit