Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬৪২৩

Edit
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنِي مَعْمَرٌ أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي أَنَّ زِنْبَاعًا أَبَا رَوْحٍ وَجَدَ غُلَامًا لَهُ مَعَ جَارِيَةٍ لَهُ فَجَدَعَ أَنْفَهُ وَجَبَّهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ فَعَلَ هَذَا بِكَ قَالَ زِنْبَاعٌ فَدَعَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا حَمَلَكَ عَلَى هَذَا فَقَالَ كَانَ مِنْ أَمْرِهِ كَذَا وَكَذَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبْدِ اذْهَبْ فَأَنْتَ حُرٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَوْلَى مَنْ أَنَا قَالَ مَوْلَى اللَّهِ وَرَسُولِهِ فَأَوْصَى بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُسْلِمِينَ قَالَ فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ وَصِيَّةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ نُجْرِي عَلَيْكَ النَّفَقَةَ وَعَلَى عِيَالِكَ فَأَجْرَاهَا عَلَيْهِ حَتَّى قُبِضَ أَبُو بَكْرٍ فَلَمَّا اسْتُخْلِفَ عُمَرُ جَاءَهُ فَقَالَ وَصِيَّةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ أَيْنَ تُرِيدُ قَالَ مِصْرَ فَكَتَبَ عُمَرُ إِلَى صَاحِبِ مِصْرَ أَنْ يُعْطِيَهُ أَرْضًا يَأْكُلُهَا

হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একদা একটি লোক চিৎকার করতে করতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অমুকের দাসী!” তিনি বললেন, “দুর্ভাগা! তোমার কি হয়েছে বলো।” সে বললো, “আমার অনিষ্ট হয়েছে। সে তার মালিকের দাসীর প্রতি তাকানোর কারণে, সে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তার লিঙ্গ কেটে দিয়েছে।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “লোকটিকে আমার নিকট নিয়ে আসো।” তাকে খুঁজে না পাওয়া গেলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি দাসত্বমুক্ত; তুমি চলে যাও।” লোকটি বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কে আমাকে সাহায্য করবে?” তিনি বললেন, “(তোমায় সাহায্য করা) প্রত্যেক মুসলিম বা মুমিনের দায়িত্ব।” ইমাম আবূ দাঊদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, দাসত্বমুক্ত ব্যক্তির নাম ছিলো, রাওহ ইবনু দীনার। ইমাম আবূ দাঊদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার লিঙ্গ কর্তনকারীর নাম ছিল যিন্বা। ইমাম আবূ দাঊদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যিন্বা আবূ রাওহ ছিলো দাসটির মনিব। যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা গেলেন, দাসটি সায়াইদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলো ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা উল্লেখ করলো। তাই সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তাঁর ভরণ-পোষণ পরিশোধ করলেন। তারপর যখন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন এবং সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হলেন, তখন সে আবার এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসিয়ত উল্লেখ করলেন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, “হ্যাঁ! মনে আছে তুমি কোথায় যেতে চাও?” দাসটি মিশরের কথা উল্লেখ করলো। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নরের কাছে একটি চিঠি লিখে অনুরোধ করেন যে, তাকে খাওয়া-দাওয়ার জন্যে পর্যাপ্ত জমি দেওয়া হোক।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৬৪২৩ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৮০০) Edit