হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি তাঁর কাছে এসে বললো, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার কিছু আত্মীয় আছে। আমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করি, তারা তাদের ছিন্ন করে, আমি তাদের ক্ষমা করি, তারা আমার উপর অত্যাচার করে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি কি তাদের আচরনের অনুরূপ করবো?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “না, অন্যথায় তোমরা সকলেই পরিত্যক্ত হবে। তাই শ্রেষ্ঠত্বের পক্ষ গ্রহণ করো এবং তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবং যতক্ষণ তুমি তা করতে থাকবে, আল্লাহ তোমাদের জন্যে একজন স্থায়ী সাহায্যকারী নিযুক্ত করবেন।”