হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
এক গ্রামবাসী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললো, “আমার বাবা আমার সম্পত্তি দখল করতে চান।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি এবং তোমার সম্পত্তি তোমার বাবার। তুমি সবচেয়ে যে পবিত্র খাবার খাও, তা হলো, যা তুমি উপার্জন করেছো। আর তোমার সন্তানদের সম্পদ হলো, তোমার উপার্জন। তাই তুমি পবিত্র খাবার স্বাদের সাথে খাও।”