হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “আল্লাহ তাঁর সৃষ্টিকুলকে অন্ধকারে সৃষ্টি করেছেন, অতঃপর একই দিনে তিনি তাদের উপর আলোকপাত করেছেন। যার উপর সেই আলো পড়েছে, সে হেদায়েত পেয়েছে। আর যে সেই আলোর সন্ধান পেলো না, সে পথভ্রষ্ট হয়েছে। সেজন্যই আমি বলি যে, আল্লাহর জ্ঞান অনুযায়ী লেখার পর কলম শুকিয়ে গেছে।