হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই বিক্রয়ের মধ্যে দুটি বিক্রয় সাব্যস্ত করাকে নিষেদ্ধ করেছেন। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, “দুই ধরণের বিক্রয় ব্যবস্থার মাধ্যমে (দুই ধরনের শর্তে) একই জিনিসের বিক্রয় করতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেদ্ধ করেছেন।” তিনি এমন জিনিস বিক্রি করতে নিষেধ করেছেন, যা এখনও তোমার দখলে নেই। ইবনে উমার বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “স্বচ্ছল অবস্থা সম্পন্ন লোকদের (ঋণ পরিশোধের ক্ষেত্রে) টাল-বাহানা করা যুলুম।” আবূ দাউদে আছে, যে ব্যক্তি একই বিক্রয়ের মধ্যে একাধিক বিক্রয় করতে চায়, তার জন্যে বিক্রয়টি কম-বেশি হবে, যা সুদ বলে গণ্য হবে।