Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬৩২

Edit
حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ الْغَافِقِيِّ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُصَلِّي إِذْ انْصَرَفَ وَنَحْنُ قِيَامٌ ثُمَّ أَقْبَلَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى لَنَا الصَّلَاةَ ثُمَّ قَالَ إِنِّي ذَكَرْتُ أَنِّي كُنْتُ جُنُبًا حِينَ قُمْتُ إِلَى الصَّلَاةِ لَمْ أَغْتَسِلْ فَمَنْ وَجَدَ مِنْكُمْ فِي بَطْنِهِ رِزًّا أَوْ كَانَ عَلَى مِثْلِ مَا كُنْتُ عَلَيْهِ فَلْيَنْصَرِفْ حَتَّى يَفْرُغَ مِنْ حَاجَتِهِ أَوْ غُسْلِهِ ثُمَّ يَعُودُ إِلَى صَلَاتِهِ حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُرَيْرٍ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ فَذَكَرَ مِثْلَهُ

আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়ছিলাম। সহসা তিনি চলে গেলেন। আমরা তখনো নামাযে দাঁড়িয়ে। তারপর তিনি ফিরে এলেন। তার মাথা দিয়ে তখনও পানি টপকাচ্ছিল। তারপর তিনি আমাদের নামায পড়ালেন। তারপর বললেন, আমার মনে পড়লো, আমি যখন নামাযে দাড়াই, তখন “জানাবাত” (বীর্যপাত জনিত অপবিত্রতা) অবস্থায় ছিলাম। অথচ গোসল করিনি। সুতরাং তোমাদের কেউ যদি পেটে কোন ব্যথা অনুভব করে, অথবা আমার যে অবস্থা ছিল, সে অবস্থায় থাকে, তাহলে তার বেরিয়ে গিয়ে প্রয়োজন সেরে অথবা গোসল করে এসে পুনরায় নামায পড়া উচিত।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৬৩২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৭৩৮) Edit