হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে এমন ভাবে এলেন যেনো তিনি বিদায় জানাচ্ছেন। এবং তিনি তিনবার বললেন, “আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একজন নিরক্ষর নবী, এবং আমার পরে আর কোনো নবী আসবে না। আমাকে শুরুর বাক্য, শেষ বাক্য এবং বিস্তৃত বাক্য দেওয়া হয়েছে। আমি জানি জাহান্নামের পাহারাদার এবং কতজন ফেরেশতা আল্লাহর আরশ বহনকারী? আমার উপর জুলুম করা হয়েছে, আমাকে এবং আমার জাতিকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তাই যতক্ষণ আমি তোমাদের মধ্যে আছি, ততক্ষণ আমার কথা শোনো এবং আমার আনুগত্য করো। আর যখন আমাকে ধরা হবে (আমার মৃত্যু হব), তখন আল্লাহর কিতাবকে শক্ত করে ধরে রাখো এবং এর হালাল জিনিস গুলোকে হালাল এবং এর হারাম জিনিস গুলোকে হারাম মনে করো।”