হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাঁকে সালাম করে বললেন, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, এবং আমার একমাত্র লক্ষ্য হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতের আবাস লাভ করা।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার পিতামাতার কেউ কি জীবিত আছে?” সে বললো, “হ্যাঁ, উভয়েই জীবিত।” তিনি বললেন, “ফিরে যাও এবং তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো।”