হজরত মাসরুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে ছিলাম, তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করে বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, “তোমরা চার ব্যক্তির কাছ থেকে কুরআন শিখো।” তাদের মধ্যে প্রথম ছিলেন (১) ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারপর (২) মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তারপর (৩) আবু হুযাইফার মুক্ত দাস সালিম রাদিয়াল্লাহু আনহু এবং (৪) উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু।