Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৬২১৯

Edit
حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ يُونُسَ عَنِ الْحَسَنِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنْ النَّاسِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ ذَلِكَ قَالَ إِذَا مَرِجَتْ عُهُودُهُمْ وَأَمَانَاتُهُمْ وَكَانُوا هَكَذَا وَشَبَّكَ يُونُسُ بَيْنَ أَصَابِعِهِ يَصِفُ ذَاكَ قَالَ قُلْتُ مَا أَصْنَعُ عِنْدَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ اتَّقِ اللَّهَ عَزَّ وَجَلَّ وَخُذْ مَا تَعْرِفُ وَدَعْ مَا تُنْكِرُ وَعَلَيْكَ بِخَاصَّتِكَ وَإِيَّاكَ وَعَوَامَّهُمْ

হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাকে বললেন, “যখন তুমি অকেজো ও নিকৃষ্ট লোকদের মধ্যে থাকবে, তখন তোমার কী হবে?” আমি বললাম, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা কিভাবে হবে?” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন প্রতিশ্রুতি ও আমানত ভঙ্গ করা হবে এবং লোকেরা এইরকম হয়ে যায় (বর্ণনাকারী ইশারা করে দেখিয়েছেন যে, লোকদেরকে ছিন্নভিন্ন করে ফেলা হবে এবং কেবল ময়লা অবশিষ্ট থাকবে।)।” আমি বললাম, “হে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই মুহূর্তে আমার জন্যে কী আদেশ?” তিনি বললেন, “আল্লাহকে ভয় করা, সৎকর্ম করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, অভিজাতদের সাথে মেলামেশা করা এবং জনসাধারণের কাছ থেকে নিজেকে রক্ষা করা।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৩টি


(১)

হাদিস নং ৬২১৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৬৯২) Edit

(২)

হাদিস নং ৬২১৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৭৫২) Edit

(৩)

হাদিস নং ৬২১৯ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৭৬৬) Edit