হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “চল্লিশটি নেক আমল রয়েছে, যার মধ্যে সর্বোত্তম হলো একটি ছাগল দান করা। যে ব্যক্তি এর যে কোনো একটি আমল করে, তার প্রতিদানের আশায় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে বিশ্বাস করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”