হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
উম্মে মাহযুল নামে এক মহিলা ব্যভিচার করেছিলো এবং ব্যভিচারীর কাছ থেকে তার খোরপোশ আদায় করতো। এক মুসলিম ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে তাকে বিয়ে করার জন্যে অনুমতি চাইতে এসেছিলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এই আয়াতটি তেলাওয়াত করে শুনালেন,
ٱلزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوۡ مُشۡرِكَةٗ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوۡ مُشۡرِكٞۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ٣
ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারীকে অথবা অংশীবাদীণী নারীকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আর ব্যভিচারিণী নারীকে ব্যভিচারী পুরুষ অথবা অংশীবাদী পুরুষ ব্যতীত অন্য কেউ বিয়ে করতে পারবে না। এদেরকে বিয়ে করা বিশ্বাসীদের জন্যে নিষিদ্ধ করা হয়েছে। (২৪. আন নূর : ৩)