হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভয়ের সালাত এমন ভাবে আদায় করলেন যে, তিনি একদলকে তাঁর পিছনে দাঁড় করিয়ে দুবার রুকু ও সিজদা করলেন। আর অন্য দল শত্রুর দিকে মুখ করে দাঁড়ালো। তারপর যে দলটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক রাকাত সালাত আদায় করেছিলো, তারা চলে গেলো এবং অন্য দলটি এলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে দুবার রুকু ও সিজদা করালেন। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম দিলেন। এরপর উভয় দলের প্রত্যেকে দাঁড়িয়ে এক এক রাকাত সালাত আদায় করলো।