হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা মুআযযিনকে তার কণ্ঠস্বরের শেষ প্রান্ত পর্যন্ত ক্ষমা করে দিবেন। আর তার কণ্ঠস্বর যতটুকু পৌঁছাবে, প্রতিটি শুষ্ক ও ভিজা জিনিস তার পক্ষে সাক্ষ্য দিবে।”