Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫৯২

Edit
حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ عَنْ عَبِيدَةَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ذُكِرَ الْخَوَارِجُ فَقَالَ فِيهِمْ مُخْدَجُ الْيَدِ أَوْ مُودَنُ الْيَدِ أَوْ مُثَدَّنُ الْيَدِ لَوْلَا أَنْ تَبْطَرُوا لَحَدَّثْتُكُمْ بِمَا وَعَدَ اللَّهُ الَّذِينَ يَقْتُلُونَهُمْ عَلَى لِسَانِ مُحَمَّدٍ قُلْتُ أَنْتَ سَمِعْتَهُ مِنْ مُحَمَّدٍ قَالَ إِي وَرَبِّ الْكَعْبَةِ إِي وَرَبِّ الْكَعْبَةِ إِي وَرَبِّ الْكَعْبَةِ

আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ

একবার আলী রাদিয়াল্লাহু আনহু এর উপস্থিতিতে খারিজীদের (বিদ্রোহী গোষ্ঠী) প্রসঙ্গ আলোচিত হলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তাদের মধ্যে একজনের হাত জন্মগতভাবে অসম্পূর্ণ। তোমরা অহঙ্কারী হয়ে যাবে এই আশঙ্কা যদি না থাকতো, তবে আমি তোমাদেরকে জানাতাম, যারা তাদেরকে হত্যা করবে তাদের ব্যাপারে আল্লাহ্‌ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে সম্পর্কে। আবিদা বললেনঃ আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এ কথা শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, কাবার প্রভুর শপথ, হ্যাঁ, কা’বার প্রভুর শপথ, হ্যাঁ, কা’বার প্রভুর শপথ!


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৫টি


(১)

হাদিস নং ৫৯২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৯৩৫) Edit

(২)

হাদিস নং ৫৯২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৯৩৬) Edit

(৩)

হাদিস নং ৫৯২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৯৪১) Edit

(৪)

হাদিস নং ৫৯২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১১৬১) Edit

(৫)

হাদিস নং ৫৯২ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১২৬২) Edit