Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫৯০

Edit
حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ عَبْدِ اللَّهِ الدَّانَاجِ عَنْ حُضَيْنٍ أَبِي سَاسَانَ الرَّقَاشِيِّ أَنَّهُ قَدِمَ نَاسٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ عَلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخْبَرُوهُ بِمَا كَانَ مِنْ أَمْرِ الْوَلِيدِ أَيْ بِشُرْبِهِ الْخَمْرَ فَكَلَّمَهُ عَلِيٌّ فِي ذَلِكَ فَقَالَ دُونَكَ ابْنَ عَمِّكَ فَأَقِمْ عَلَيْهِ الْحَدَّ فَقَالَ يَا حَسَنُ قُمْ فَاجْلِدْهُ قَالَ مَا أَنْتَ مِنْ هَذَا فِي شَيْءٍ وَلِّ هَذَا غَيْرَكَ قَالَ بَلْ ضَعُفْتَ وَوَهَنْتَ وَعَجَزْتَ قُمْ يَا عَبْدَ اللَّهِ بْنَ جَعْفَرٍ فَجَعَلَ عَبْدُ اللَّهِ يَضْرِبُهُ وَيَعُدُّ عَلِيٌّ حَتَّى بَلَغَ أَرْبَعِينَ ثُمَّ قَالَ أَمْسِكْ أَوْ قَالَ كُفَّ جَلَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ وَأَبُو بَكْرٍ أَرْبَعِينَ وَكَمَّلَهَا عُمَرُ ثَمَانِينَ وَكُلٌّ سُنَّةٌ

হুদাইন আবু সাসান আর-রাক্কাশী থেকে বর্ণিতঃ

কুফাবাসীর একটি দল উসমানের কাছে এল। তারা ওয়ালীদের কার্যকলাপ সম্পর্কে তাকে অবহিত করলো। অর্থাৎ ওয়ালীদের মদপান সম্পর্কে। আলী রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে তার সাথে কথা বললেন। তিনি বললেনঃ তোমার চাচাতো ভাইকে গ্রেফতার কর এবং তার ওপর হদ (শাস্তি) কার্যকর কর। তারপর বললেনঃ হে হাসান, ওঠ; ওকে বেত্রাঘাত কর। তিনি বললেনঃ এ ব্যাপারে আপনার কিছু করণীয় নেই। এ কাজে অন্য কাউকে দায়িত্ব দিন। তিনি বললেনঃ বরঞ্চ তুমি দুর্বল ও অক্ষম হয়ে গিয়েছ। হে আবদুল্লাহ ইবনে জাফর, তুমি ওঠ। তারপর আবদুল্লাহ বেত্রাঘাত করতে লাগলো আর আলী গণনা করতে লাগলেন। চল্লিশটিতে পৌছলে আলী বললেনঃ থাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশটি বেত্রাঘাত করেছেন, আবু বাকরও চল্লিশটি বেত্রাঘাত করেছেন। কেবল উমার আশিটি পূর্ণ করেছেন। এর যেটাই করা হবে, সেটাই সুন্নাত।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৫৯০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১১২৩) Edit

(২)

হাদিস নং ৫৯০ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১১৬৭) Edit