Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫৭৪

Edit
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ مِقْسَمٍ حَدَّثَنَا الْحَارِثُ الْعُكْلِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نُجَيٍّ قَالَ قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ لِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدْخَلَانِ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَكُنْتُ إِذَا دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي تَنَحْنَحَ فَأَتَيْتُهُ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ أَتَدْرِي مَا أَحْدَثَ الْمَلَكُ اللَّيْلَةَ كُنْتُ أُصَلِّي فَسَمِعْتُ خَشْفَةً فِي الدَّارِ فَخَرَجْتُ فَإِذَا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ مَا زِلْتُ هَذِهِ اللَّيْلَةَ أَنْتَظِرُكَ إِنَّ فِي بَيْتِكَ كَلْبًا فَلَمْ أَسْتَطِعْ الدُّخُولَ وَإِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا جُنُبٌ وَلَا تِمْثَالٌ

আলী ইবনে আবী তালিব থেকে বর্ণিতঃ

আমি দিনে ও রাতে দু’বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেতাম। তিনি নামাযরত অবস্থায় যখন যেতাম, তখন তিনি কাশি দিতেন। একদিন রাতে তার কাছে গেলাম। তিনি বললেনঃ ফেরেশতা আজ রাতে কী ঘটনা ঘটিয়েছে? আমি নামায পড়ছিলাম। সহসা বাড়িতে মৃদু শব্দ শুনতে পেলাম। তখন আমি বের হলাম। দেখলাম জিবরীল (আলাইহিস সালাম) উপস্থিত। তিনি বললেন, আমি আজ সারা রাত আপনার অপেক্ষায় ছিলাম। আপনার ঘরে একটা কুকুর রয়েছে, সেজন্য আমি ঢুকতে পারিনি। আমরা এমন ঘরে ঢুকিনা যেখানে কুকুর, জুনুব (এমন অপবিত্র ব্যক্তি যার ওপর গোসল করা জরুরী) এবং ছবি থাকে।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৫৭৪ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১২২৩) Edit