হজরত আব্দুর রহমান ইবনু সামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে মদিনাহর কোনো এক রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ তিনি একটি ঝুলন্ত মাথার নিকট এসে বললেন, “এর হত্যাকারী বড়ই দুর্ভাগা!” তিনি যেতে যেতে বললেন, “আমার মতে সে অত্যন্ত দুর্ভাগা। কেননা আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘যদি আমার উম্মতের কাউকে হত্যা করার জন্যে, কোনো লোক অগ্রসর হয়, তাহলে তাকে এভাবে বলো, হত্যাকারী জাহান্নামে যাবে, আর নিহত ব্যাক্তি জান্নাতে যাবে’।”