Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫৩৮১

Edit
حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ حَدَّثَنِي أَبُو صَخْرٍ عَنْ نَافِعٍ قَالَ كَانَ لِابْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّأْمِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ مَرَّةً عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَيْءٍ مِنْ الْقَدَرِ فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَيَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ

হজরত নাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

সিরিয়ার এক ব্যক্তি হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলো। সে তাকে চিঠি লিখতো। একবার হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন যে, “যদি আপনি ভাগ্য সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করেন ও আল্লাহর নির্ধারিত ভাগ্যকে অস্বীকার করেন, তবে ভবিষ্যতে আমাকে কোনো চিঠি লিখবেন না। কারণ আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, ‘আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা ভাগ্যকে অস্বীকার করবে’।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৫৩৮১ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৫৯৩১) Edit