হজরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমরা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে মদীনার একটি রাস্তা দিয়ে তার বাড়ি থেকে বের হলাম। তখন আমরা কুরাইশের কিছু যুবকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যারা একটি জীবন্ত পাখিকে বেঁধে রেখেছিলো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়েছিলেন এবং পাখির মালিককে বললেন, “এটা কে করছে?” তখন সকল যুবক ডানে-বামে পালাতে লাগলো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, “যে ব্যক্তি কোনো পশুকে বেঁধে নিশানা করে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন।”