হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতময় দিনগুলোতে আযানের শব্দ দুইবার করে বলা হতো এবং ইকামাতের শব্দ একবার করে বলা হতো। যদিও ‘কাদকা মাতিস সালাহ’ দুইবার করেই বলা হতো। আর ইকামাত শুনলেই আমরা নামাযের জন্যে প্রস্তুত হয়ে যেতাম।