Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫১২৫

Edit
حَدَّثَنَا حَسَنٌ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ بَيَانٍ عَنْ وَبَرَةَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ خَرَجَ عَلَيْنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَنَحْنُ نَرْجُو أَنْ يُحَدِّثَنَا حَدِيثًا أَوْ حَدِيثًا حَسَنًا فَبَدَرَنَا رَجُلٌ مِنَّا يُقَالُ لَهُ الْحَكَمُ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا تَقُولُ فِي الْقِتَالِ فِي الْفِتْنَةِ قَالَ ثَكِلَتْكَ أُمُّكَ وَهَلْ تَدْرِي مَا الْفِتْنَةُ إِنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَاتِلُ الْمُشْرِكِينَ فَكَانَ الدُّخُولُ فِيهِمْ أَوْ فِي دِينِهِمْ فِتْنَةً وَلَيْسَ كَقِتَالِكُمْ عَلَى الْمُلْكِ

হজরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে আসলেন। আমরা আশা করেছিলাম যে, তিনি আমাদেরকে ভালো হাদীস বর্ণনা করবেন। কিন্তু আমাদের আগেই হকম নামের একজন লোক কথা বললো। সে বললো, “হে আবু আব্দুল রহমান! ফিতনার যুগে যুদ্ধ সম্পর্কে আপনার মতামত কি?” তিনি বললেন, “তোমার মা তোমার জন্যে কান্না করুক, তুমি কি জানো ফিতনা কি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুশরিকদের সাথে যুদ্ধ করতেন, কেননা তাদের মাঝে বা তাদের ধর্মের মধ্যে প্রবেশ করাটা ছিলো ফিতনা স্বরূপ। আর ঐ যুদ্ধ এমনটা ছিলো না, যেমনটা আজকে তোমরা সরকারের স্বার্থে যুদ্ধ করছো।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৫১২৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৫৪৩২) Edit