Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫১১৮

Edit
حَدَّثَنَا يَعْقُوبُ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ الْهَادِ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ لَقِيَ نَاسًا خَرَجُوا مِنْ عِنْدِ مَرْوَانَ فَقَالَ مِنْ أَيْنَ جَاءَ هَؤُلَاءِ قَالُوا خَرَجْنَا مِنْ عِنْدِ الْأَمِيرِ مَرْوَانَ قَالَ وَكُلُّ حَقٍّ رَأَيْتُمُوهُ تَكَلَّمْتُمْ بِهِ وَأَعَنْتُمْ عَلَيْهِ وَكُلُّ مُنْكَرٍ رَأَيْتُمُوهُ أَنْكَرْتُمُوهُ وَرَدَدْتُمُوهُ عَلَيْهِ قَالُوا لَا وَاللَّهِ بَلْ يَقُولُ مَا يُنْكَرُ فَنَقُولُ قَدْ أَصَبْتَ أَصْلَحَكَ اللَّهُ فَإِذَا خَرَجْنَا مِنْ عِنْدِهِ قُلْنَا قَاتَلَهُ اللَّهُ مَا أَظْلَمَهُ وَأَفْجَرَهُ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا بِعَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُدُّ هَذَا نِفَاقًا لِمَنْ كَانَ هَكَذَا

হজরত উমর ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার মারওয়ান থেকে কিছু লোক বের হচ্ছিলো, তখন সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে দেখা হলে তিনি জিজ্ঞেস করলেন, “তোমরা কোথা থেকে আসছো?” সেই লোকেরা বললো যে, “আমরা মদীনার আমির মারওয়ানের কাছ থেকে আসছি।” সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, “তোমরা সেখানে যে সত্য দেখেছো, তা কি সমর্থন করেছো এবং যা মিথ্যা দেখেছো, তা কি প্রত্যাখ্যান করেছো ও অস্বীকার করেছো?” তারা বললো, “আল্লাহর কসম! এমনটা ঘটেনি। কিন্তু সে ভুল কথা বলতো এবং আমরা তাকে সমর্থন করতাম। আর তাকে বলতাম যে, আল্লাহ তার মঙ্গল করুন। আর আমরা তার কাছ থেকে চলে যেতাম, তখন আমরা বললাম যে, আল্লাহ তাকে হত্যা করুন, সে কতো নিষ্ঠুর ও দুষ্ট প্রকৃতির লোক।” সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সময়ে আমরা এটাকে মুনাফিকী মনে করতাম।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ১টি


(১)

হাদিস নং ৫১১৮ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৫৫৬৬) Edit