হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তুমি কোনো হাজীর সাথে দেখা করবে, তখন তাকে সালাম দাও, তার সাথে মুছাফা করো এবং সে তার বাড়িতে প্রবেশ করার আগে, নিজের জন্যে তার কাছে ক্ষমা প্রার্থনার দুয়া করতে বলো। কারণ সে নিজে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছে।”