হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার মক্কার নিম্নভূমিতে, ওহী নাযিলের আগে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যায়েদ ইবনে আমর ইবনে নাফাইলের সাথে দেখা করলেন। ইবনে নাফাইল খাবারের জন্যে দস্তর খানা বিছিয়ে তাতে গোশত এনে রাখলো। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খেতে অস্বীকার করলেন ও বললেন, “তোমরা তোমাদের মূর্তিদের নামে যেসব পশু বলি দান করো, আমি সেগুলোর গোশত খাই না। বরং আমি শুধু সেসব জিনিস থেকে খাই, যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়েছে।”