হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর নামে তামাদের কাছে আশ্রয় চায়, তোমরা তাকে আশ্রয় দাও। যে ব্যক্তি আল্লাহর নামে তামাদের কাছে কিছু চায়, তোমরা তাকে তা দাও। যে ব্যক্তি তামাদেরকে দাওয়াত দেয়, তোমরা তা গ্রহণ করো। যে ব্যক্তি তামাদের কোনো ভালো করে, তোমরা তাকে পুরস্কৃত করো। যদি তোমাদের কাছে তাকে প্রতিদান দেওয়ার মতো কিছু না থাকে, তবে তার জন্যে এতো বেশি দোয়া করো যে, যেনো তোমরা নিশ্চিত হয়ে যাও যে, তোমরা তাকে পুরস্কৃত করেছো।”