হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি অহঙ্কার বশত তার কাপড় মাটিতে টেনে নিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি দয়া করবেন না।” আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, “অনেক চেষ্টা করলেও মাঝে মাঝে কাপড়ের এক কোণ ঝুলে যায়।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি সেই লোকদের অন্তর্ভুক্ত নও, যারা অহঙ্কার বশত এ কাজ করে।”