Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৫

Edit
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ عَنْ أَوْسَطَ قَالَ خَطَبَنَا أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامِي هَذَا عَامَ الْأَوَّلِ وَبَكَى أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ سَلُوا اللَّهَ الْمُعَافَاةَ أَوْ قَالَ الْعَافِيَةَ فَلَمْ يُؤْتَ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنْ الْعَافِيَةِ أَوْ الْمُعَافَاةِ عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ مَعَ الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ مَعَ الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَقَاطَعُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا إِخْوَانًا كَمَا أَمَرَكُمْ اللَّهُ تَعَالَى

আবু বাকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

একবার আবু বাকর রাদিয়াল্লাহু আনহু তাঁর ভাষণে বলেন: গত বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই জায়গায় দাঁড়িয়ে নামায পড়িয়েছিলেন। এ কথা বলে আবু বাকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। তারপর বললেনঃ তোমরা আল্লাহর নিকট সুস্থতা কামনা কর। কেননা ইয়াকীনের (দৃঢ় বিশ্বাস বা মজবুত ঈমান) পর কেউ সুস্থতার চেয়ে উত্তম কোন জিনিস প্রাপ্ত হয়নি। (অর্থাৎ ঈমানের পর সুস্থতা আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত।) তোমরা সত্যবাদিতাকে আঁকড়ে ধর। কেননা তা পুণ্যের সাথে যুক্ত। এই দুটোই জান্নাতে যাওয়ার উপকরণ। তোমরা মিথ্যাচার থেকে সাবধান থাক। কেননা মিথ্যাচার পাপাচারের অন্তর্ভুক্ত। এই দুটোই জাহান্নামে যাওয়ার উপকরণ। তোমরা পরস্পরে হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্কচ্ছেদ করো না। একে অন্যের পেছনে লেগো না। বরঞ্চ আল্লাহর নির্দেশ মুতাবিক ভাই ভাই হয়ে থাক।


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ৮টি


(১)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬) Edit

(২)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১০) Edit

(৩)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ১৭) Edit

(৪)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৪) Edit

(৫)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৩৭) Edit

(৬)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪৩) Edit

(৭)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪৫) Edit

(৮)

হাদিস নং ৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৬৩) Edit