হজরত সামাক হানাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার আমি সায়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছিলাম যে, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা ঘরে নামাজ পড়েছেন, কিন্তু এখন আপনি এমন ব্যক্তির কাছে যাবেন এবং তার কথা আপনি শুনতে পাবেন যে, তিনি তা অস্বীকার করবেন।” এ দ্বারা তিনি সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বোঝাতে চেয়েছিলেন, যিনি কাছেই বসা ছিলেন।