Loading...


৩১. মুসনাদে আহমাদ : ৪৬২৫

Edit
حَدَّثَنَا مُعَاذٌ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ قَالَ كَتَبْتُ إِلَى نَافِعٍ أَسْأَلُهُ هَلْ كَانَتْ الدَّعْوَةُ قَبْلَ الْقِتَالِ قَالَ فَكَتَبَ إِلَيَّ إِنَّ ذَاكَ كَانَ فِي أَوَّلِ الْإِسْلَامِ وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَغَارَ عَلَى بَنِي الْمُصْطَلِقِ وَهُمْ غَارُّونَ وَأَنْعَامُهُمْ تُسْقَى عَلَى الْمَاءِ فَقَتَلَ مُقَاتِلَتَهُمْ وَسَبَى سَبْيَهُمْ وَأَصَابَ يَوْمَئِذٍ جُوَيْرِيَةَ ابْنَةَ الْحَارِثِ وَحَدَّثَنِي بِهَذَا الْحَدِيثِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَكَانَ فِي ذَلِكَ الْجَيْشِ

হজরত ইবনে আউন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ

আমি নাফিকে একটি চিঠি লিখেছিলাম, যাতে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, “যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা?” তিনি আমাকে উত্তরে লিখেছিলেন যে, “এ প্রথা ইসলামের প্রারম্ভিক যুগে ছিলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানূ মুসতালিকের উপর অতর্কিত আক্রমণ করলেন, এমন অবস্থায় যে, তখন তাদের পশুদের পানি পান করানো হচ্ছিলো। তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং বাকীদের বন্দী করলেন। আর সেই দিনেই হারিসের কন্যা তাঁর হস্তগত হয়েছিলো। আমাকে এই হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যিনি ঐ যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন।”


সর্বমোট হাদিস পাওয়া গিয়েছেঃ ২টি


(১)

হাদিস নং ৪৬২৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪৬৪১) Edit

(২)

হাদিস নং ৪৬২৫ দেখুন
(৩১. মুসনাদে আহমাদ : ৪৮৭৮) Edit