হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
একবার এক ব্যক্তি সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, “তাঁর মতে বিতর নামায কি সুন্নত না ওয়াজিব?” তিনি বললেন, “সুন্নাতের অর্থ কি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সকল মুসলমান বিতর পড়েছেন।” ঐ ব্যক্তি বললো, “আমি আপনাকে এ কথা জিজ্ঞেস করিনি। আমি আপনাকে বলতে চাচ্ছি যে, আপনার মতে বিতর কি সুন্নত না ওয়াজিব?” সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, “থামো! তোমার বুদ্ধি কি কাজ করে না? আমি বলে যাচ্ছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর পড়েছেন এবং সকল মুসলমানরাও বিতর পড়েছেন।”