হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ
আমি আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম। তিনি বললেন, একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন মেহমান এসেছিলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, “আমাদের জন্যে খাবার নিয়ে এসো।” বিলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে দুই সা নিম্ন মানের খেজুরের বিনিময়ে, এক সা উত্তম খেজুর নিয়ে এলো। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেজুরের প্রশংসা করে বললেন, “এই খেজুর গুলো কোথা থেকে এলো?” বিলাল রাদিয়াল্লাহু আনহু বললো, “আমি দুই সা নিম্ন মানের খেজুরের বিনিময়ে, এক সা উত্তম খেজুর নিয়ে এসেছি।” রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমাদের খেজুর গুলো আমাদের কাছে ফিরিয়ে নিয়ে এসো।”